উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক নিহত

গাজীপুর প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৭:৫৭আপডেট : ১৭ মে ২০২৫, ১৭:৫৭

গাজীপুরের টঙ্গীতে উড়াল সড়কের ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রনজু খাঁ নামে এক প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেশিস কারখানাসংলগ্ন উড়াল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনজু খাঁ (৩০) পাবনার সদর থানার মজিদপুর গ্রামের বাসিন্দা ও পেশায় গাড়িচালক ছিলেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনজু খাঁ সপরিবার টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন। সেখানে থেকে তিনি রাজধানীর উত্তরায় এক ব্যক্তির গাড়ি চালাতেন। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে টঙ্গী থেকে কর্মস্থল উত্তরায় যাওয়া-আসা করতেন। শুক্রবার রাতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা গতিরোধ করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনজুর ছোট ভাই শরিফুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ভাইয়ের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‌‘ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি