তেজগাঁওয়ে পাঁচ লাখ সৌদি রিয়াল ছিনতাই, আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ১৪:৩২আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৫:৪৪

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ছয় লাখ সৌদি রিয়েল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা-পুলিশ ও গোয়েন্দা (ডিবি) সদস্যদের অভিযানে ছয় জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল সাতরাস্তা সড়কের ড্রাগ ইন্টারন্যাশনাল অ্যাসেনশিয়ালের সামনে এ ঘটনা ঘটে। বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত ওই ছয় জনকে আটক করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এসব তথ্য জানান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘খান্ডু মিয়া নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর পাঁচ লাশ সৌদি রিয়েল নিয়ে প্রাইভেটকারে মহাখালীর দিকে যাচ্ছিলেন তুহিন নামে তার এক কর্মচারী। এ সময় দুর্বৃত্তরা রাস্তা অবরোধ করে এবং অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে ছিনতাইকারিরা তার কাছ থেকে পাঁচ লাখ রিয়াল লুটে নেয়। ঘটনার পরপরই তেজগাঁও থানা-পুলিশ ও গোয়েন্দা (ডিবি) সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করে।’

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা এখন পর্যন্ত ছয় জনকে হেফাজতে নিয়েছি। ২ লাখ ৬৯ হাজার রিয়াল জব্দ করা হয়েছে। বাকি রিয়াল উদ্ধারে অভিযান চলছে। খুব শিগগিরই পুরো চক্রটি ধরা পড়বে বলে আশা করছি।’

ওসি আসলাম জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত চলছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের অবস্থান ও রিয়ালের বাকি অংশের খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিদেশ ফেরতদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। তবে দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় অভিযান চালিয়ে একাধিক আসামি গ্রেফতার ও টাকা উদ্ধারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন পুলিশ কর্মকর্তারা।

/বিআই/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক