অস্ত্র-গোলাবারুদসহ ‌‘মজনু গ্রুপের’ পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১৭:৫২ আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:৫২

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ‘মজনু গ্রুপের’ পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- কালুখালীর জামালপুর, সাওরাইল এলাকায় চিহ্নিত মজনু গ্রুপের চাঁদাবাজ ও ডাকাত দলের সদস্য মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা এবং জসিম মন্ডল।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে সেনাবাহিনীর রাজবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে সাওরাইল ইউনিয়নের সাওরাইল এলাকার মজিবুর রহমানের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গোলাবারুদ, তিনটি ওয়ান শুটার বন্দুক, একটি ব্যাটন, দুটি ছুরি, একটি হকিস্টিক, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, তিনটি জাতীয় পরিচয়পত্র, দুটি চেকবই, দুটি মদের বোতল, দুটি এটিএম কার্ড, তিনটি পাসপোর্ট, একটি লেজার পয়েন্টার এবং একটি ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তারা মজনু গ্রুপের মদতে দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ মজনু গ্রুপের পাঁচ চাঁদাবাজ ও ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি