সাম্য হত্যার বিচার ও উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
২৪ মে ২০২৫, ২১:৫৫আপডেট : ২৪ মে ২০২৫, ২১:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় 'সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে এই কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে কলাভবন, হলপাড়া, রেজিস্ট্রার বিল্ডিং প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে পৌঁছায়।

এসময় তারা 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'ভিসি প্রক্টরের অনেক গুণ, ৯ মাসে ২ খুন', 'আমার ভাই কবরে, প্রক্টর কেন চেয়ারে'সহ নানা স্লোগান দেন।

এসময় সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদ উর রহমান মিশু বলেন, আজ ১১ দিন হয়ে হয়ে যাওয়ার পরেও খুনি অধরা। আরও তিনজনকে নাকি গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদেরকে জনতার সামনে আনা হয় নাই। এছাড়াও সাম্য হত্যার পরে এই ব্যর্থ প্রশাসন বিভিন্ন লোক দেখানো পদক্ষেপ নিয়েছে কিন্তু তারা সাম্য হত্যার বিচার নিয়ে এখন পর্যন্ত কোনও সদুত্তর দিতে পারেনি।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক ইসরাত জাহান ইমু বলেন, বিগত ১৬ বছরে হাসিনার রেজিমে যে সাম্য ভাই সম্মুখ সারির যোদ্ধা ছিল তাকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। একটা গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে সাম্য ভাইয়ের হত্যার বিচার চাওয়াটাকে আড়াল করার জন্য ফিকে বিষয়গুলো সামনে নিয়ে আসছে।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম