মমতাজকে বহন করা প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২৫, ১৪:০২ আপডেট : ২৭ মে ২০২৫, ১৪:০২

মানিকগঞ্জ-২আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন কিছু মানুষ। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি এড়াতে আদালতে নেওয়া হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।

সিংগাইরে চার হত্যাকাণ্ডসহ দুই মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে।

সিংগাইর থানায় করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন না মঞ্জুর করেন।

কোট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড ও সিংগাইরে ফোর মার্ডার মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি