কায়সার কামালের মানহানি: ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৮:৪৭আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:৪৭

বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নিয়া আপত্তিকর ও মানহানি বক্তব্য দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত বনানী থানা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক মবিনা জান্নাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৮ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত মামলাটি গ্রহণ করে আদেশ দেন। একইসঙ্গে মানহানিকর বক্তব্য ইউটিউবসহ সব সোশ্যাল ও ইলেকট্রনিক প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্যের অপপ্রচারে লিপ্ত হয়। গত ২৫ মে বিভিন্ন পত্রিকার অনলাইনে ‘কায়সার-কামালকে-থামাবে-কে-আর-কত কেলেঙ্কারি’, ‘কায়সার কামালের সহায়তায় ৫ মে জামিনে মুক্তি পান মোকাদ্দেস হানিফ’ এমন অপপ্রচার ছড়ায়। ব্যারিস্টার কায়সার কামাল সর্ম্পকে মুদ্রিত ও প্রকাশিত এ রূপ বিবৃতি ইচ্ছাকৃত, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচারিত হয়েছে। এতে ব্যারিস্টার কায়সার কামালসহ গোটা আইনজীবী সমাজের সুনাম ক্ষুন্ন হয়েছে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী