রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৯:২৩আপডেট : ০১ জুন ২০২৫, ২০:৪৪

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে এসএম সৌরভ হোসেন নামে এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০১ জুন) সকালে সেনানিবাসের নির্মাণাধীন একটি ভবনের লোহার পাইপের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ বলছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই সেনা সদস্য। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এস এম সৌরভ হোসেন (৩০) রাজেন্দ্রপুর সেনানিবাসের ১১ এমপি ইউনিটের সদস্য ছিলেন। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সৌরভ হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। সৌরভের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আব্দুল হালিম বলেন, ‘রবিবার ভোররাত ৫টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের ৯০২ সেন্ট্রাল ওয়ার্কশপের সৈনিক লাইনের নির্মাণাধীন ভবনের লোহার পাইপের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন সৌরভ হোসেন। এ সময় ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
প্রেমে পড়ে জীবনটাই শেষ মুন্নির
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
সর্বশেষ খবর
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির 
জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি