গোপালগঞ্জে যৌন হয়রানির ঘটনায় সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১০:৩২আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:৩২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি মেয়েকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মারাত্মক আহত তরিকুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো  হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের সঙ্গে একটি মেয়েকে যৌন হয়রানি করা নিয়ে বাগবিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে উভয়পক্ষ ইট-পাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ২৫ জন আহত হন। এই দুই গ্রুপের মধ্যে আগে থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের