কিশোরগঞ্জে মাইক্রোবাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ২০:১৭ আপডেট : ০৬ জুন ২০২৫, ২০:১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ১ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কের কোদালিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের দুলাল মিয়া (৪৫) ও তারাকান্দি গ্রামের শাহাবুদ্দিন (৬০)। গুরুতর আহত সাব্বির হোসেন (২১) চরটেকী গ্রামের বাসিন্দা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বিকালে দুলাল মিয়া, শাহাবুদ্দিন এবং সাব্বির, তিনজন একটি মোটরসাইকেলে কিশোরগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কোদালিয়া চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সামনে থাকা কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চাপা পড়ে গুরুতর আহত হয় মোটরসাইকেলের তিন আরোহী।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দুলাল মিয়া ও সাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সাব্বির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি