এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, একজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২৫, ১৭:৩৭ আপডেট : ০৭ জুন ২০২৫, ১৭:৩৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হাওলাদার (৩৩) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে একটি মোটরসাইকেল মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল অপরটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেয়টখালী ব্রিজসংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের দুই মোটরসাইকেলচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ। অপর আহত জসিমউদদীন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি