ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আজও ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪:৪৯

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। রবিবার (১৫ জুন) ভোর থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে। দুপুর ২টা পর্যন্তও এ সড়কে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, ভোর থেকে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর ওপরসহ সড়কের বিভিন্ন এলাকায় একাধিক গাড়ি বিকল হয়। গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়। এতে টোল আদায়েও ধীরগতির সৃষ্টি হয়। এ কারণে যমুনা সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন এ সড়ক দিয়ে চলাচলকারীরা। তবে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ যানজট নিরসনে কাজ করছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকলের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া গাড়িগুলো ধীরগতিতে যাচ্ছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে। আশা করছি দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

এদিকে, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের