চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৬:০৭আপডেট : ১৫ জুন ২০২৫, ১৬:০৭

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মহানগরীর চাপুলিয়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে। রবিবার (১৫ জুন) সকালে ওই এলাকার রেললাইনের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পরিবারের দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হাত-পা বেঁধে মারপিট করে। রবিবার ভোরে চাপুলিয়া এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ‘হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের