ডাচ-বাংলার এটিএম বুথে পোশাকশ্রমিককে ধর্ষণ, নিরাপত্তাকর্মী গ্রেফতার 

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ০১:৫৩আপডেট : ১৭ জুন ২০২৫, ০১:৫৩

গাজীপুরের শ্রীপুরে বেশি টাকা বেতনে চাকরির কথা বলে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার ডুবাইল গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া বাসায় থেকে তালহা স্পিনিং মিলস কারখানার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতো।

ওসি আব্দুল বারিক বলেন, ভুক্তভোগী একটি কারখানায় ছয় হাজার টাকা বেতনে চাকরি করতো। ডাচ বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা তুলতো। বুথে টাকা তুলতে গেলে তার সঙ্গে নিরাপত্তাকর্মী লিটন মিয়ার পরিচয় হয়। তাকে ১২ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। গত রবিবার সকাল ৬টায় লিটন ভুক্তভোগীর বাবার মোবাইল নম্বরে কল করে মেয়েকে এটিএম বুথে পাঠাতে বলে। সেখানে এলে এটিএম বুথের ভেতরে পাশের থাই গ্লাস দিয়ে আটকানো কক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী বাড়ি গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানায়। ওই দিন রাতে তার বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ লিটনকে গ্রেফতারে অভিযান চালায়। লিটন কিছুক্ষণ পর পর অবস্থান পরিবর্তন করেছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৌরসভার আনসার রোড এলাকা থেকে রাত ১০টায় গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

/এমএস/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান