ফরিদপুরে যৌথ বাহিনীর হাতে স্ত্রীসহ শীর্ষ সন্ত্রাসী তূর্য গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ১২:৩৫আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৩৫

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি খালেদ মোহাম্মদ তূর্য (২৭) এবং তার স্ত্রী মোছা. আইরিন বেগম (২৬) গ্রেফতার হয়েছেন। সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে শহরের ঝিলতুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তূর্যের বাড়ির বাথরুমের ওপর থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৬০টি ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, খালেদ মোহাম্মদ তূর্য ফরিদপুর শহরে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি ছোট একটি রুম ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করতেন। তার স্ত্রী আইরিন বেগমও এ কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

গ্রেফতারের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর ক্যাম্পের কমান্ডার বলেন, ‘দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে। এ কাজে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি