পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন, জামাতাসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২১:০২ আপডেট : ১৯ জুন ২০২৫, ২১:০২

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাতা মো. দাউদ মণ্ডলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই ব্যক্তি একই এলাকার লিয়াকত প্রামাণিকের ছেলে সাইদুল প্রামাণিক। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুল প্রামাণিককে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সমসপুর গ্রামের মো. মিজান মণ্ডল ও তার দুই ছেলে মো. দাউদ মণ্ডল ও মো. নাজমুল মণ্ডলকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শ্বশুর সাইদুল প্রামাণিক তার জামাতা দাউদ মণ্ডলের কাছ থেকে জমি লিজ দেওয়ার কথা বলে এক লাখ টাকা নেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী জমি দিতে না পারায় টাকা ফেরত চাইলে সাইদুল এক মাস সময় নেন। কিন্তু দীর্ঘ ছয় বছর পার হলেও টাকা ফেরত দেননি তিনি। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ হলেও কোনও সমাধান হয়নি।

এরই জেরে বৃহস্পতিবার সকালে জামাতা দাউদ মণ্ডল শ্বশুর সাইদুলকে বাড়ি থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখেন ও শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং সাইদুল প্রামাণিককে উদ্ধার করি। এ ঘটনায় জামাতাসহ তিন জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি