নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক, আদালতে চালান

জবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১৫:৩২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে আদালতে চালান দিয়েছে সূত্রাপুর থানা-পুলিশ।

জানা গেজে, সোমবার (১৭ নভেম্বর) ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাকে শনাক্ত করে আটক করেন তারা। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী তার ওপর হামলা চালান। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সূত্রাপুর থানায় নেওয়া হয়।

আটক সোহাগ যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছাড়াও শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন গণমাধ্যমকে বলেন, আমরা তাকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করি। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। তারা আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন, শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, আমরা গতকাল তাকে আটক করেছিলাম। আজ তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: জামিন পেলেন মার্জিয়া, নামঞ্জুর আয়াশের
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
রামিসা হত্যা মামলার রায়: দ্রুততম বিচারে অনন্য নজির
সর্বশেষ খবর
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
বাসাইলে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
বাসাইলে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
হামলার ভিডিও মোবাইলে ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা
হামলার ভিডিও মোবাইলে ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা
৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন
৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক