প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

গাজীপুর প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২১:৩৫আপডেট : ১৯ জুন ২০২৫, ২১:৩৫

গাজীপুরের শ্রীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন (৪০)। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে গাজীপুর জেলা কারাগার থেকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ওই যুবলীগ নেতা তার মায়ের জানাজায় অংশ নেন।

তরিকুল ইসলাম রিপন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

রিপনের ভগ্নিপতি আবুল হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিপনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। এরপর থেকে রিপন কারাগারে ছিল। যুবলীগ নেতার মা নুরুন্নাহার বার্ধক্যজনিত রোগসহ কিডনি রোগে ভুগছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার (১৮ জুন) বিকেল ৫টায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদ নিয়ে কারাগারে থাকা রিপনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তিন ঘণ্টা প্যারোলে মুক্তি পাওয়ার পর বিকেল পৌনে ৪টায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেয় রিপন। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, আবেদন যাচাই-বাছাই করে রিপনকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, ‘প্যারোলে তিন ঘণ্টার জন্য মুক্তির আদেশ পেয়ে তরিকুল ইসলাম রিপনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মায়ের জানাজায় অংশ নিয়ে কারাগারে ফেরত আনা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী