‘শুধু ৩০০ নয়, জাতীয় নির্বাচনে বিএনপি ৩০০০ আসনেও প্রার্থী দিতে প্রস্তুত’

মাদারীপুর প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৭:০০আপডেট : ২১ জুন ২০২৫, ১৭:০০

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নয়, প্রয়োজন হলে তিন হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি। এতে বিন্দু পরিমাণ বিএনপির কষ্ট হবে না।’

শনিবার (২১ জুন) দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। এই দলের জন্য অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। বছরের পর বছর এলাকা ছাড়া। কেউ আবার কারাবরণ করেছে। কেউ কেউ চাকরি ছাড়া হয়েছে, কিন্তু তারা কেউই এই দলকে ছাড়েনি। দলকে ভালবেসে ১৭ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, যারা মানুষের কল্যাণে কাজ করবে, তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে কেন্দ্রীয় বিএনপি।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকেই।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি