বাসা থেকে ডেকে নিয়ে ‘বন্ধুকে’ ছুরিকাঘাতে হত‍্যা

সাভার প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ০৯:১৪আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:১৪

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে ‘বন্ধুকে’ ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ জুন) রাতে তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার (২৭ জুন) দুপুরে পৌর এলাকার কামাল গার্মেন্টস রোডে এই ঘটনা ঘটে ।

নিহতের নাম রুহুল (২৬)। সে আড়াপাড়া এলাকার টুকুর মিয়া ছেলে ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শামীম ওই যুবককে বাসা থেকে ডেকে নিয়ে যায় । পরে কামাল রোড এলাকায় বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রুহুলের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী