রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি: তাসনিম জারা

রাজবাড়ী প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ২২:২৩আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২২:২৩

রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়ে তিনি এ আমন্ত্রণ জানান।

তাসনিম জারা স্ট্যাটাসে লেখেন, ‘রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনও ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সঙ্গে নিয়ে। ১৭ জুলাই, বিকাল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেটে। জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন।’ 
তিনি লেখেন, ‘রাজবাড়ীতেও আমরা অপেক্ষা করবো আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার, তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩টায় রাজবাড়ী জেলা শহরে রেলগেটে পদযাত্রায় অংশ নিতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, ‘জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১৭ জুলাই রাজবাড়ীর প্রোগ্রাম সফল করতে ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, এই প্রোগ্রামে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে। এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় পর্যায়ের সব নেতারা উপস্থিত থাকবেন।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী