হঠাৎ ভেসে এলো চিৎকার, ফ্ল্যাটে গিয়ে পাওয়া গেলো যুবকের লাশ

মাদারীপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ২৩:০২আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২৩:০২

মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে পৌর এলাকার এস এম নাসির উদ্দিনের মালিকানাধীন একটি ফ্ল্যাট বাসার ষষ্ঠ তলার একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাওন (২৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের ছয় তলার একটি রুম থেকে চিৎকার করে দরজা খোলার জন্য অনুরোধ করেন এক যুবক। এরপর স্থানীয়রা জানালা খুলে দেখে এক যুবকের লাশ ফ্লোরে পড়ে আছে। পাশের রুমে শাওন নামে এক যুবক অবস্থান করছেন।

পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের ষষ্ঠতলার একটি রুম থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। এ সময় পাশের রুমে মধ্যেই ছিলেন শাওন নামে এক যুবক, যাকে পুলিশ সঙ্গে সঙ্গে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। তিনি জানান, ফ্লাটের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বদ্ধ রুমের মধ্যেই শাওন নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে, এমন রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আয়েশা সিদ্দিক জানান, একটি লাশ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। তিনি প্রকৃত রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের