মুন্সীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ, প্রস্তুত মঞ্চ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ১০:৩০আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০:৩০

দেশজুড়ে মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ১৮তম দিনে মুন্সীগঞ্জে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হবে।

আজ বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। পদযাত্রাটি শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় সভাস্থলে এসে শেষ হবে।

এতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যেই সভাস্থলের মঞ্চের কাজসহ অন্যান্য সকল কাজ সম্পন্ন হয়েছে। শহরের শহীদ চত্বরে প্রস্ততকৃত মঞ্চে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। পরে তাদের দুপুরে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

কর্মসূচি ঘিরে মুন্সীগঞ্জ শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশ। টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম।

/কেএইচটি/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী