বিক্ষোভ মিছিল করায় কোটালীপাড়া আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ০০:৩৪আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:৩২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের ১৬৫৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। উক্ত মামলায় শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড় হাজার লোককে আসামি দেখিয়ে মামলাটি করেন।

কোটালীপাড়া থানায় এই পর্যন্ত গ্রেফতাররা হলেন- মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), আব্দুল আলিম (১৮), প্রিন্স অধিকারী (১৮), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), মোরসালিন মুন্সী (২৯), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং দেড় হাজার ও অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) এনসিপি নেতাদের গোপালগঞ্জ আসা নিয়ে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ মিছিলের কারণে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলার পর থেকে কোটালীপাড়া উপজেলায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে উপজেলার অধিকাংশ গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের