উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৭১ শতাংশ

গাজীপুর প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৬:২৯আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬:২৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার-২০২৫ ফলাফল দুপুরে প্রকাশিত হয়েছে। বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের অনুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ এই ফলাফল প্রকাশ করেন।

সোমবার (২১ জুলাই) তিনি এ ঘোষণা দেন।

এবারে পাসের হার শতকরা ৬০ দশমিক ৭১। বাউবির এসএসসি পরীক্ষা–২০২৫-এর প্রথম ও দ্বিতীয় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ১৯১ জন। এর মধ্যে ৩০ হাজার ১৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৩৪৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ৮ হাজার ৭১০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী ৩ হাজার ৩৫৪ জন।

ফলাফল সংক্রান্ত বিস্তারিত https://result.bou.ac.bd/ ওয়েবসাইট জানা যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর
পরীক্ষায় বই দেখে লেখা ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা