এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, গদি ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ১৪:১৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৪:১৩

এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রবিবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

গত রবিবার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’-এর মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসে।  এরপর পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পরীক্ষাকেন্দ্রে পাবলিক ওয়াই-ফাই বন্ধসহ নানা পদক্ষেপ নেয় সরকার। তবে এসব ব্যবস্থা নিতে দেরি হওয়ায় সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে চোই বলেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি’।

এর আগে পার্লামেন্টের শুনানিতে পরীক্ষার দিন জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্নে ৭২ বছর বয়সী চোই বলেছিলেন, বয়সের কারণে তিনি আত্মবিশ্বাসী নন। তার এ মন্তব্যে জনমনে ক্ষোভ তৈরি হয়।

সুনুং পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করতে দক্ষিণ কোরিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার্থীদের চশমা, ঘড়ি ও পোশাকেও তল্লাশি চালানো হয় লুকানো ক্যামেরা শনাক্তে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকার পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে।

/এএস/ 
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকার বেশি আয়, হলিউডকেও টেক্কা দিল ‘জিটিএ-৬’
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
সর্বশেষ খবর
ক্রীড়াবিদ ও পরিবারের চিকিৎসায় বিশেষ ছাড়ের ব্যবস্থা
ক্রীড়াবিদ ও পরিবারের চিকিৎসায় বিশেষ ছাড়ের ব্যবস্থা
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন