রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২

রাবি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১১

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১২ শিক্ষার্থীকে এক ও দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য ৪৭ শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম জানান, অসদুপায়ের দায়ে এক শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বা চার সেমিস্টার এবং ১১ শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষ বা দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ১৩ শিক্ষার্থীর দুটি করে এবং ৩৪ শিক্ষার্থীর একটি করে পরীক্ষার উত্তরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, যেসব কোর্সের পরীক্ষায় তারা অসদুপায় অবলম্বন করেছেন, শুধু সেসব কোর্সের ফলাফলই বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

অধ্যাপক আবদুল আলীম বলেন, দীর্ঘদিন ধরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনায় শাস্তি কার্যকরের প্রক্রিয়া বন্ধ ছিল। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর পুনরায় এ প্রক্রিয়া চালু করেছে।

বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের অভিযোগে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল।

/আরএইচ/
সম্পর্কিত
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে জালিয়াতি, বহিষ্কার ২৪ পরীক্ষার্থী
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
সায়েম স্যারের জন্য আবারও আন্দোলনে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
চীনের চাপের মধ্যেই তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত
চীনের চাপের মধ্যেই তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
ইনজুরিতে বিপর্যস্ত বার্সেলোনা, খেলোয়াড় সংকটে ফ্লিক
ইনজুরিতে বিপর্যস্ত বার্সেলোনা, খেলোয়াড় সংকটে ফ্লিক
নিজের চারপাশের অদৃশ্য আভা সম্পর্কে জানার দিন
নিজের চারপাশের অদৃশ্য আভা সম্পর্কে জানার দিন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস