কোনও আদালত ন্যায় বিচার করতে পারছেন না: ফয়জুল করীম 

নরসিংদী প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ২১:৫০আপডেট : ২১ জুলাই ২০২৫, ২১:৫০

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনও আদালত ন্যায় বিচার করতে পারছেন না।’

সোমবার (২১ জুলাই) বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলন নরসিংদী শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আদালতের সমালোচনা করে ফয়জুল করীম বলেন, ‘শুধু নির্বাচনের জন্য জুলাই বিপ্লব হয়নি। জিয়াউর রহমান ভালো ছিলেন বলেই ৯১ এ বিএনপি ক্ষমতায় গিয়েছিল। এরপর আবারও ২০০১-এ ক্ষমতায় বসে পরে আর পারেননি। র‌্যাব বিএনপির আমলে সৃষ্টি করা হয়েছিল, সন্ত্রাসবিরোধী কাজের জন্য। র‌্যাবের হাতে সবচেয়ে বেশি মানুষ মরেছিল বিএনপিরই।’

ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা, সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান