প্রতিপক্ষকে না পেয়ে দুই কর্মীকে কুপিয়ে হাসপাতালে পাঠালো ছাত্রদল নেতা

সাভার প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ২২:৫৩আপডেট : ২১ জুলাই ২০২৫, ২২:৫৩

সাভারে নিজ দলের প্রতিপক্ষকে না পেয়ে তার দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার ও ইউনিয়ন সভাপতি প্রার্থী তুহিনের বিরুদ্ধে। আহতদেরকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২১ জুলাই) বিকালে আহতের পরিবার বিরুলিয়া এলাকায় সংবাদ সম্মেলন করে আসামিদের গ্রেফতারসহ সুষ্ঠু বিচার দাবি করেন।

জানা গেছে, বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়ায় ছাব্বির ও তুহিনের মধ‍্যে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারককে নিয়ে ইউনিয়ন সভাপতি প্রার্থী তুহিন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১৩/১৪টি মোটরসাইকেলযোগে প্রতিপক্ষ প্রার্থী ছাব্বিরের ওপর হামলা চালানোর জন্য তাকে খাগান এলাকায় খুঁজতে থাকেন। এ সময় ছাব্বিরকে খুঁজে না পেয়ে তার কর্মী শরিফুলকে চায়ের দোকানে থেকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। 
এ সময় তার বন্ধু রবিউল বাধা দিলেও তারও গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ছাত্রদল নেতা শাহীন, তুহিনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে সাভার থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় আহতের বাবা ফজল আলী শেখ সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, তার ছেলে ও ছেলের বন্ধু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ এখনও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বিএনপির এক নেতা বলেন, বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি প্রার্থী তুহিন ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যুগ্ম সম্পাদকের পক্ষের। তবে বিরুলিয়া ইউনিয়নের বিএনপির একটি পক্ষের প্রার্থী ছাব্বির হওয়ায় এ নিয়েই বিরোধ চলে আসছিল। বেশ কয়েকদিন ধরে সভাপতি প্রার্থী তুহিন তার কর্মীদের দিয়ে সামাজিক যোগাযোগমাধ‍্যমে ফেক আইডি খুলে অপ্রপচার চালানোয় এই ক্ষোভ আরও বেড়ে যায়। এসব কারণে ক্ষুব্ধ হয়ে তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকারকে সঙ্গে নিয়ে এই হামলা চালায়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, দুই ছেলেকে কুপিয়ে জখমের ঘটনাটি শুনেছেন। তবে এই হামলার সঙ্গে সুজন শিকদারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। এখনও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত রয়েছে এমন প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও এই ঘটনা ইউনিয়ন সভাপতি প্রার্থিতাকে কেন্দ্র করে নয়, এলাকার অন্য বিষয়ের কারণে হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি