মঙ্গলবার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, ২৫ হাজার লোক সমাগমের আশা

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ২২:২১আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২২:২১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ করবে। এ দিন দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। সোমবার (২৮ জুলাই) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা এনসিপির নেতৃবৃন্দ এ তথ্য জানান।

পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে আগামীকাল মঙ্গলবার। এ দিন প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকজনের সমাগম হবে বলে আশা করছি। পদযাত্রাটি সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে। পরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মেজর (অব.) সালাউদ্দিন ও সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

এদিকে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী