গাজীপুরে কারখানায় ডাকাতির চেষ্টা: ৬ জনকে পিটিয়ে পুলিশে দিলো এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ২০:৩৬আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২০:৩৬

গাজীপুরের শ্রীপুরে বন্ধ একটি পাইপ কারখানায় ডাকাতির চেষ্টাকালে ছয় জনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতখামাইর গ্রামের পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘটিয়া গ্রামের ইদ্রীস আলীর ছেলে সোহেল মিয়া (৩২), একই জেলার তারাকান্দা উপজেলার ইসমাইল হোসেনের ছেলে এমদাদুল হক (৪৫), নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলম হোসেনের ছেলে আরিফ (৩০), বগুড়ার নন্দিগ্রাম উপজেলার কামুলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে ফারুক (৩২), নরসিংদীর মাধবদী উপজেলার বালুর মাঠ গ্রামের সাহা আলমের ছেলে সীমান্ত (২১) এবং চাঁদপুরের মতলব উপজেলার মতলবপুর গ্রামের গোদা মোল্লার ছেলে ইব্রাহীম (২৩)।

বরমী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাজমুল আকন্দ রনি বলেন, ‌‘রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জনের ডাকাত দল ওই কারখানায় প্রবেশ করে। তারা কারখানার এক নিরাপত্তাকর্মীকে হাত-পা বেঁধে মারধর করে। এ সময় সড়ক দিয়ে পথচারীরা যাওয়ার সময় চিৎকার শুনতে পান। পরে গ্রামবাসী কারখানা ঘেরাও করে ফেললে ডাকাতরা কারখানার পেছনের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ছয় জনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ভাগনে ওই কারখানার মালিক। গত ৫ আগস্টের পর থেকে কারখানাটি বন্ধ।’

কারখানার নিরাপত্তাপ্রহরী মকবুল হোসেন বলেন, ‘উৎপাদন বন্ধ থাকা কারখানাটিতে কেবল দুজন নিরাপত্তাপ্রহরী থাকেন। ডাকাতরা কারখানার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে আমার হাত-পা বেঁধে ফেলে। এ সময় আমি চিৎকার শুরু করলে এলাকাবাসী কারখানা বাইর থেকে ঘেরাও করলে ডাকাতরা সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর হোসেন সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার মধ্যরাতে শ্রীপুর থানা পুলিশ ছয় জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত সোহেল ও এমদাদুল হককে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আব্দুল বারিক বলেন, ‘কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ডাকাতরা সেটির যন্ত্রপাতি লুট করতে এসেছিল। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ছয় জনকে আটক করে মারধর করে পুলিশে দেয়। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। দুজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চার জন পুলিশের হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী