মাদারীপুরে ড্রেজার পাইপের চাপায় শিশু নিহত

মাদারীপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ০২:২৭আপডেট : ২৮ মার্চ ২০১৬, ০২:৩৩

মাদারীপুরের খোয়াজপুরে আড়িয়াল খাঁ নদীতে ড্রেজিংয়ের বালু পরিবহনের উদ্দেশে লোহার পাইপ স্থাপনের সময় এর নিচে চাপা পড়ে নাঈম নামে এক শিশু (৪) নিহত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে। মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।

শিশু নাঈমের স্বজনদের আহাজারি

ঘটনার পর ড্রেজিংয়ের কাজে জড়িত ৬ শ্রমিককে আটক করে পুলিশে দেন নিহতের পরিবার ও স্থানীয় লোকজন।

স্থানীয় একাধিক সূত্র জানান, বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে আড়িয়াল খাঁ নদীর খোয়াজপুর ইউনিয়নের অংশে ২০ কোটি টাকা ব্যয়ে খনন কাজ শুরু হয় কয়েকদিন আগে। নিয়ম অনুযায়ী এই বালু নদীর পারে ফেলে বাঁধ তৈরির কথা থাকলেও ড্রেজিংয়ের সঙ্গে জড়িতরা টাকার বিনিময়ে স্থানীয় পুকুর-ডোবা ভরাটের জন্য পাইপ স্থাপন করে। দুপুরে সেই পাইপ স্থাপনের সময় নেছারদ্দিন মুন্সীর ছেলে ৪ বছর বয়সী নাঈমের উপর পরে। মাথা গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাঈম।

খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, খোয়াজপুর ইউনিয়নে অবস্থিত নদীতে খনন কাজ চললেও বিষয়টি সম্পর্কে অফিসিয়ালভাবে ইউনিয়ন পরিষদ কোনভাবেই জড়িত নয়। এখানে এই বালু নদীর পারে ফেলে বাঁধ দেওয়ার কথা থাকলেও এক শ্রেণির দালালের মাধ্যমে বালু বিক্রি করার জন্যই পাইপগুলো ফেলা হয়েছিল। তাই আজ  শিশু মৃত্যুর মত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

ওসি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম