গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরেক মামলা, আসামি সাড়ে ৫ হাজার

গোপালগঞ্জ প্রতিনিধি 
৩০ জুলাই ২০২৫, ০২:৩৮আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:৩৮

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৪৪৭ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুন) সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. মতিয়ার মোল্লা। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, গোপালগঞ্জের সাবেক পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী (লেকু), জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এম মাসুদ রানা, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতীশ রায়, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান (বিটু), শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান।

মামলার এজাহারে বলা হয়, ১৬ জুলাই এনসিপির গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চের সমাবেশস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং স্বাভাবিক কাজ থেকে বিরত রাখে। আসামিরা রাষ্ট্র ও সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করে। সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারীদের আক্রমণ করে হত্যার উদ্দেশে ককটেল নিক্ষেপ করে যৌথ বাহিনীর সদস্যদের মারধর করে।

এ নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে ও হত্যার ঘটনায় মোট ১৩টি‌ মামলা করা হলো। সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করা হয়। ১৩টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক হাজার ১৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৪ হাজার ৫০০ জনকে আসামি করা হয়। এসব মামলায় ১৬ জুলাই থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালান। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাঁচ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে জানালেন ডা. জাহেদ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নিরাপত্তা জোরদার 
সর্বশেষ খবর
ফরাসি কোচের বিশ্বাস, মেসির গোলের রেকর্ড ভাঙবেন এমবাপ্পে
ফরাসি কোচের বিশ্বাস, মেসির গোলের রেকর্ড ভাঙবেন এমবাপ্পে
স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে জানালেন ডা. জাহেদ
স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে জানালেন ডা. জাহেদ
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে সরলেন রচনা, স্বস্তিকাকে ছুঁড়ে দিলেন বড় চ্যালেঞ্জ
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে সরলেন রচনা, স্বস্তিকাকে ছুঁড়ে দিলেন বড় চ্যালেঞ্জ
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার