ফরাসি কোচের বিশ্বাস, মেসির গোলের রেকর্ড ভাঙবেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৬, ১৪:৪৮আপডেট : ২৩ জুন ২০২৬, ১৪:৪৮

বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের গোল করা যেন থামছেই না। ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো জোড়া গোল করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড। আর তাতে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরেক ধাপ এগিয়ে গেছেন তিনি।

২৭ বছর বয়সী এমবাপ্পের ক্যারিয়ারে বিশ্বকাপে গোল এখন ১৬। যার মধ্য দিয়ে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন। 

তবে এমবাপ্পের সামনে এখন রয়েছেন শুধু লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে সোমবার জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবারের টুর্নামেন্টে ইতোমধ্যে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন।  

তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বিশ্বাস করেন, একদিন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেবেন ফরাসি অধিনায়ক। ইরাক ম্যাচের পর সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। এখন সে একটি প্রতীকী মাইলফলকে পৌঁছেছে। জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা ১০০। সে সবসময়ই গোল করেছে এবং ভবিষ্যতেও আরও অনেক গোল করবে।’

এমবাপ্পের সম্ভাবনার সঙ্গে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণও টানেন ফরাসি কোচ, ‘মেসিকে দেখুন, রোনালদোকে দেখুন। এমবাপ্পে তাদের বয়স পর্যন্ত খেলবে কি না, আমি নিশ্চিত নই। কিন্তু যতদিন সে মাঠে থাকবে এবং নিজেকে ফিট অনুভব করবে, ততদিন সে প্রচুর গোল করবে।’

তিনি আরও যোগ করেন, ‘প্রতিবার সে নিজের রেকর্ড ভাঙে, আবারও সেটিকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সামর্থ্য দেখায়।’

/এফআইআর/
সম্পর্কিত
দর্শনীয় গোল করলেন মেসি
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
সর্বশেষ খবর
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়