‘আ.লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো’

গাজীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১২:২৭আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:২৭

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, ‘আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কখনও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হতে দেবে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা হাফেজ, যারা আলেম-ওলামা তাদেরকে তারা জঙ্গি মনে করে। আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানকে জঙ্গি তৈরির প্রতিষ্ঠান মনে করতো। তারা দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করলেও মাদ্রাসাকে আধুনিক করতে কোনও কাজ করেনি। বিগত সরকার ধর্মীয় শিক্ষাকে এগুতে দেয়নি। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তারা প্রতিষ্ঠিত হতে দেয়নি।’

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় জুলাই-আগস্ট শহীদদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদের রিয়াজউদ্দিন প্রধান দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীপুরের সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি তার স্ত্রী ও ভাইকে সম্পদশালী করেছেন। সে নিজে শ্রীপুর থেকে হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতি দমন কমিশন থেকে তিনিসহ তার স্ত্রী ও ভাইকে দেশত্যাগ না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার আগেই তারা পালিয়ে গেছে।’

রিয়াজউদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন বলেন, ‘১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষার্থীরা এখনও জরাজীর্ণ মাটির শ্রেণিকক্ষে ঝুঁকি নিয়ে ক্লাস করছে। যা অত্যন্ত দুঃখজনক। জুলাই-আগস্টের সকল শহীদদের স্মরণে মাদ্রাসায় বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া সত্যিই একটি ভালো উদ্যোগ। বিগত সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ দেয়নি। বিএনপি ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ বাঁচার সাক্ষী হয়ে রয়েছে।’

রিয়াজউদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মোড়ল, বিএনপি নেতা আতাউর রহমান আতা, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, কাওরাইদ ইউনিয়ন বিএনপি নেতা রাশেদ মণ্ডল, কাওরাইদ কালিনারায়ণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, ঝালপাঞ্জা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী