সড়কে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসার দায়ে জরিমানা গুনলেন ব্যবসায়ী

ফরিদপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১২:৪৪ আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৪

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

অভিযানকালে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী জিলুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি ও গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন জানান, নগরকান্দা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
এক আইসক্রিম কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
সারের গুদামে গরমিল, ১৭৬ বস্তার হদিস নেই
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি