স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০

ভারতের উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে স্বজনদের বিদায় জানাতে বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলেন ১২ জন। কিন্তু ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় আর নামতে পারেননি তারা। শেষ পর্যন্ত পরবর্তী স্টেশন ইটাওয়া জংশনে তাদের নামানো হয়। এ ঘটনায় প্রত্যেককে ৩ হাজার রুপি করে মোট ৩৬ হাজার রুপি জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার বারানসি-নয়াদিল্লিগামী ২২৪১৫ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কানপুরের বিভিন্ন এলাকা থেকে আসা ওই ১২ জন ট্রেন ছাড়ার আগে পরিবারের সদস্যদের আসনসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করতে ট্রেনে উঠেছিলেন। কিন্তু তারা ভেতরে থাকা অবস্থায় ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। নির্ধারিত স্টেশনে থামা ছাড়া এসব দরজা খোলার ব্যবস্থা না থাকায় কানপুর সেন্ট্রাল স্টেশনে আর নামতে পারেননি তারা। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও ছিল। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ স্বজনেরা ট্রেন ছেড়ে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন।

ট্রেনের ভেতরে আটকে পড়া ব্যক্তিরা দরজা খোলার জন্য কর্মীদের কাছে আবেদন জানান। তবে ট্রেন চলন্ত অবস্থায় নিরাপত্তা বিধি ও কারিগরি সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে দরজা খোলা সম্ভব হয়নি। এ সময় তাদের কেউ কেউ পরিস্থিতি নিয়ে প্রতিবাদও জানান।

ঘটনাটি জানার পর ট্রেনের কর্মীরা টুন্ডলা রেলওয়ে কন্ট্রোল রুমে খবর দেন। কন্ট্রোল রুমের নির্দেশনায় সকাল ১০টা ৪৯ মিনিটের দিকে বন্দে ভারত এক্সপ্রেসটি ইটাওয়া জংশনে থামানো হয়। এ সময় ইটাওয়া জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট পিএম মীনা, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) পরিদর্শক দীনেশ কুমার সিং এবং সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক যদুবীর সিং পুলিশ সদস্যদের নিয়ে সেখানে পৌঁছান। পরে আরপিএফ ও জিআরপির যৌথ দল ১২ জনকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনে।

বৈধ অনুমতি ছাড়া ট্রেনে ওঠা এবং রেলওয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। রেলওয়ের বাণিজ্যিক বিভাগ প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার রুপি করে জরিমানা আদায় করে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩৬ হাজার রুপি। পরে ভবিষ্যতে বৈধ টিকিট বা অনুমতি ছাড়া ট্রেনে না ওঠার সতর্কতা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

/এএস/
সম্পর্কিত
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
চীনে ঐতিহাসিক বৈঠকের আগে শি ও পুতিনের সঙ্গে করমর্দন ট্রাম্পের
সর্বশেষ খবর
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
‘চা খেতে খেতে কথা হবে’, রাহুলকে কলাম্বিয়ার ছাত্রীর প্রস্তাব
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘আকভানের’ প্রভাবে বাড়বে বৃষ্টি, কোন অঞ্চলে বেশি?
‘আকভানের’ প্রভাবে বাড়বে বৃষ্টি, কোন অঞ্চলে বেশি?
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা