বাদীর কাছে ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস: সেই পিবিআই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ২০:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২০:৪৫

সম্প্রতি নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. হাফিজুর রহমানের ঘুষ চাওয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি সোমবার (৪ আগস্ট) প্রকাশ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, গত শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুষ চাওয়ার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। সেই ফোনালাপে শোনা যায়, পিবিআই কর্মকর্তা হাফিজুর রহমান এক মামলার চার্জশিট দেওয়ার শর্তে বাদী নিপা আক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করছেন। তবে বাদী টাকা দিতে অস্বীকৃতি জানান এবং পুরো কথোপকথনের অডিও সংরক্ষণ করেন।

মামলার বাদী নিপা আক্তার রূপগঞ্জ উপজেলার ছোট বুরুলিয়া এলাকায় বসবাস করেন ও পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ জুন কালু (২৫), দীপু (৩২), রাসেল (৩৫) ও শাকিলসহ (৩০) কয়েকজন মাদকসেবী তার দোকানে এসে পিঠা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং মারধর করেন। এ ঘটনায় তিনি ২০ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।

নিপা আক্তার জানান, তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তাকে ফোনে জানায়—চার্জশিট দেওয়ার শর্তে তাকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হবে, তা না হলে তাকে মামলায় আসামি করে দেওয়া হবে।

এই অভিযোগের প্রেক্ষিতে ৩ আগস্ট পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে