রাজবাড়ীর জনপ্রিয় দুই মিষ্টির ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৫, ০৪:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৪৮

রাজবাড়ীর নামকরা প্রসিদ্ধ নির্মল ও শংকর মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা নিয়মিত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতো, এ ছাড়া কয়েকটি অপরাধে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মহসিন হাসানের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, খাদ্য আদালতটি রাজবাড়ী সদর উপজেলার শংকর মিষ্টান্ন ভান্ডার, নির্মল মিষ্টান্ন ভান্ডার, হিরালাল মিষ্টান্ন ভান্ডার ও নয়াটেস্ট ফাস্টফুড ও মিষ্টান্ন ভান্ডার অভিযান পরিচালনা করা হয়। এ সময় শংকর ও নির্মল মিষ্টান্ন ভান্ডারে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা- ৩২(গ), ৩৩, ৩৯ অধীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, পণ্যের চালান সংরক্ষণ না করা এবং নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদন ইত্যাদি ব্যত্যয় দেখায় প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ ছাড়া হিরালাল মিষ্টান্ন ভান্ডার এবং নয়াটেস্টে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনে ব্যত্যয়জনিত ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মহসিন হাসান বলেন, আজকে আমরা বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে পরিচালনা করছি। এ সময় রাজবাড়ীর প্রসিদ্ধ দুটি মিষ্টান্ন ভান্ডার শংকর ও নির্মলের কারখানা ও দোকানে গিয়ে দেখতে পাই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণসহ বেশ কয়েকটি অপরাধ আমাদের নজরে আসে। পরে তাদের নিরাপদ খাদ্য আইনের তিনটি ধারায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছি। আমরা এই খাদ্য আদালতের মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য অফিসার আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক সেলিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন এবং জেলা পুলিশ ও আনসারের দুটি চৌকস দল।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের