মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে পিটুনি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ০৮:৩২ আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৩২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা মাদ্রাসার ১৪ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিককে (৪৫) আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তকীউর রহমানের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে ওই মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী বালাশুর এলাকার বাসিন্দা। সে কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সুস্থতার আশায় মাদ্রাসাশিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে গেলে শিক্ষক তাকে একা পেয়ে শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী।

ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর থানার পুলিশ ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং অভিযুক্ত শিক্ষককে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
বাঘায় গরুচোর সন্দেহে পিটুনিতে একজনের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি