গোপালগঞ্জে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ০৯:৩৪আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৩৪

গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি (গণ-অভ্যুত্থান দিবস) উপলক্ষে বিজয় র‌্যালি করেছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্বর থেকে বিজয় র‌্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সচিব কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট এম এ সেলিম, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা  জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জিয়াউল কবির বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, গোপালগঞ্জ পৌর ছাত্রদলের মো. রানা মোল্যা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক দফতর সম্পাদক রাজু বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন মোল্যা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসে। একটি দল ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

এসব ষড়যন্ত্র মোকাবিলার জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের