সাংবাদিক তুহিন হত্যায় জ‌ড়িত‌দের শা‌স্তির দা‌বি‌তে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতি‌নি‌ধি
০৮ আগস্ট ২০২৫, ১৪:১৮আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৪:১৮

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। আজ শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের গৌরাঙ্গবাজার মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব।

মানববন্ধ‌নে বলা হয়, শুধু সাংবা‌দিক তু‌হিন‌কে হত‌্যা নয়, গাজীপু‌রে আরেক সাংবা‌দিক‌কে নৃশংসভা‌বে নির্যাতন করা হ‌য়ে‌ছে। সারা‌ দে‌শে সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌চ্ছে। যা দে‌শে এক ভী‌তিকর প‌রি‌স্থি‌তি তৈ‌রি ক‌রে‌ছে।

মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।

প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন।

মানববন্ধনে বক্তব্য দেন নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, বাংলাদেশ প্রতিদিনের সাইফউদ্দীন আহমেদ লেনিন, কা‌লের ক‌ণ্ঠ ও এটিএন নিউজের শ‌ফিক আদনান, প্রথম আলোর তাফসিলুল আজিজ, বাংলা ট্রিবিউন ও মাছরাঙা টেলিভিশনের বিজয় রায় খোকা, সংবাদের আবু তাহের, ইন্ডিপেনডেন্ট টিভির শাহজাহান সাজু, ডেসটিনির শামসুল আলম শাহীন, ইনকিলাবের মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ, কালের নতুন সংবাদের খায়রুল ইসলাম, আজকের পত্রিকার সাজন আহম্মেদ পাপন, আজকের বিজনেস বাংলাদেশের আতা মোহাম্মদ উবায়েদ, আজকের দর্পণের আসাদুজ্জামান খান লিপন, ডিবিসি ও দৈনিক বাংলার রাকিবুল হাসান রোকেল, এখন টিভির মশিউর রহমান কায়েস, দেশ টিভির তোফায়েল আহমেদ তুষার, খবরের কাগজের তাসলিমা আক্তার মিতু, নতুন দিনের মোহাম্মদ আবু সাঈদ, দেশের কণ্ঠের মো. আনোয়ার হোসাইনসহ অনেকেই।

এ ছাড়াও মানববন্ধনে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, শুরুক নির্বাহী সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, সাউথ এশিয়ান টাইমসের মো. মনির হোসেন, জনবানীর মশিউর রহমান নাদিম, ভোরের কাগজের হারিছ আহমেদ, গণজাগরণের তন্ময় আলমগীর, বিডি টুয়েন্টিফোর লাইভের মো. সাখাওয়াত হোসেন আকাশ, আজকের বাংলার মো. আলাউদ্দিন শুভ, মাইমশিল্পী রিফাত ইসলাম ও সাংবাদিক জাহিদ হাসান মুক্তার।

বক্তারা বলেন, ‘একজন পেশাদার সাংবাদিককে এভাবে হত্যা শুধু একটি পরিবার নয়, সমগ্র সাংবাদিকসমাজকে আহত করেছে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী