বোনকে সাঁতার শেখানোর সময় ডুবে মারা গেলো দুজনই

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ২২:২৭ আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ২২:২৭

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। শুক্রবার (৮ আগস্ট) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সজল বাড়ৈ (২০), অনুছোঁয়া বাড়ৈ (৭) ও ইসাহাক (৪)। তাদের মধ্যে সজল ও অনুছোঁয়া আপন চাচাতো ভাই-বোন।

সজল বাড়ৈ নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কজ বাড়ৈর ছেলে ও অনুছোয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে। ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে। 

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাড়ে চড়ে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে। মাছ ধরার জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকালে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পাড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি