ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৫:৫৪আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭:৩৭

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার কানাইপুর বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত দশ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর সাত জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিন জনকে সেখানে মৃত ঘোষণা করা হয়।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের ছহির উদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যামচন্দ্র দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাস ও রংপুর জেলার বদলগাছী থানার বৈকণ্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্ণা বেগম।

গুরুতর আহত আরও সাত জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ওসি সালাউদ্দিন আহমেদ জানান, দ্রুত উদ্ধারকাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি