১৫ আগস্ট উপলক্ষে মুন্সীগঞ্জে খাবার বিতরণ ও আলোচনা সভা, পুলিশ বলছে জানে না

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ২২:১০আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২২:১০

১৫ আগস্ট উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে পুলিশ বলছে, তারা কিছুই জানে না। একইসঙ্গে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত শোক দিবসের পোস্টার টানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সিরাজদিখান উপজেলার একটি গ্রামে ‘আওয়ামী পরিবারের’ ব্যানারে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর তার ফেসবুক পেজে অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কঠিন প্রতিকূল সময়েও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ পরিবার ১৫ আগস্ট উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া করেছেন। যা প্রশংসনীয়। ধন্যবাদ মুজিব সৈনিকদের।’

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত শোক দিবসের পোস্টারে ছেয়ে গেছে সিরাজদিখান উপজেলার ইছাপুরা, উপজেলা মোড়, নিমতলা ও মালখানগর এলাকা। স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার রাতের আঁধারে গাছের ডালে ও বিভিন্ন দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়েছে। মাস্ক ও হেলমেট পরে কয়েকজন যুবক এগুলো টানিয়ে দিয়ে চলে যান।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনও ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। আমরা উপজেলাজুড়ে খোঁজ-খবর নিচ্ছি। ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণের বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। তবে কেউ পোস্টার সাঁটিয়ে থাকলে তা গভীর রাতে করেছেন। আইন লঙ্ঘন করে থাকলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

/এএম/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু