গণভোজের আয়োজন থেকে আ.লীগের দুই নেতা গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ১৮:০১আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৮:০১

মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজনের আয়োজন করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই আয়োজন থেকেই পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হন। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়। 

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান। গ্রেফতারদের নামে একাধিক মামলা রয়েছে। সেই মামলা তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের