ঠিকাদারের ওপর হামলা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ২২:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২২:৫৩

টাঙ্গাইলে ঠিকাদার রানা আহামেদের ওপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার শহরের আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার আতাব আলীর ছেলে শাহীন (৩২), সন্তোষ এলাকার শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৭) ও ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন (৩৮)।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহামেদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৬ মে  দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহামেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে