তীব্র স্রোতে পদ্মায় ডুবলো বালুবোঝাই বাল্কহেড

রাজবাড়ী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ২০:২৫আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২০:২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে তীব্র স্রোতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বাল্কহেডে থাকা সুকানি, সহকারী ও দুই শ্রমিককে উদ্ধার করেছে স্থানীয় একটি নৌকা।

সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে এ ঘটনা ঘটে।

৭ নম্বর ফেরিঘাটের মুদিদোকানি মোবারক জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বালুবোঝাই করে একটি বাল্কহেড দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। ৭ নম্বর ফেরিঘাটের অদূরে আসলে তীব্র স্রোতে বালুবোঝাই বাল্কহেডটি বালুচরে আটকে পেছনের অংশ তলিয়ে যায়। পরে বাল্কহেডে থাকা সুকানি, সহকারীরা অনেক চেষ্টা করেও আগাতে পারেনি। পরে ঘাটে থাকা স্থানীয় কয়েকজন একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, ‘অদক্ষ লোক দিয়ে নদীতে বাল্কহেড চালায় মালিকরা। এতে করে মাঝেমধ্যেই ঘাটে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।’

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘৭ নম্বর ফেরিঘাটের অদূরে একটি বালুবোঝাই বাল্কহেড তলিয়ে যাওয়ার খবর শোনামাত্রই আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহত নেই।’

তিনি আরও বলেন, ‘পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি