ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দি ২৬০ পরিবার পেলো ত্রাণসহায়তা

ফরিদপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১১:৩২ আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১:৩২

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর জেলা প্রশাসক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণসহায়তা বিতরণ করা হয়। ত্রাণসহায়তা হিসেবে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারকে ১৫ কেজি করে মোট চার মেট্রিক টন চাল বিতরণ করা হয়। বানভাসি মানুষের দুর্ভোগ লাঘবে ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসন ১৩ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মোল্যা প্রমুখ।

গত দশ দিন ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প স্বপ্ননগর এলাকা প্লাবিত হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে সেখানে বসবাসরত ২৬০ পরিবার।

তবে গত দুই দিনের ব্যবধানে স্বপনগর আশ্রয়ণ প্রকল্পে পানি কমতে শুরু করেছে। এতে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২৬০টি ঘরকে কেন্দ্র করে উপজেলার গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে ৩৩ একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা। যাদের জমি নেই, ঘর নেই এমন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে জেলার যে সকল অঞ্চলে পানিবন্দি এবং নদীভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকারি সহায়তা নিয়ে ধারাবাহিকভাবে দাঁড়াচ্ছি। সরকারি নির্দেশ মোতাবেক জেলা প্রশাসন জেলার অসহায় মানুষের পাশে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে চার উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১৩ মেট্রিক টন চাল এবং ৫ লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি