ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের ‘আত্মহত্যা’

সাভার প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ২০:০৮আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২০:০৮

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করেন এক যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকালে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে ওই যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত নারীর নাম সেলিনা আক্তার (২৫)। তিনি কালামপুর বাসস্ট্যান্ড এলাকার আনছার আলীর মেয়ে। আর ওই যুবকের নাম বদির শেখ (২৮)। তিনি একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে বদির শেখের সঙ্গে সেলিনা আক্তারের বিয়ে হয়। তাদের একটি ছেলেসন্তান আছে। পারিবারিক কলহের কারণে চলতি বছরের এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকতে শুরু করেন। বুধবার সকালে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় সাবেক স্ত্রী সেলিনার বাড়িতে আসেন বদির শেখ। একপর্যায়ে তিনি সেলিনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বদির শেখ নিজে বিষপান করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় বদির শেখকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে বদির তার সাবেক স্ত্রীর বাসায় গিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছেন। চাকু বা বঁটিজাতীয় ধারালো কিছু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তিনি নিজে বিষপান করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

এদিকে, সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ১৫ বছরের মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজফুলবাড়িয়া এলাকার নিজ বাসায় ১৫ বছরের মেয়ে সামিয়া আক্তারকে নিয়ে থাকতেন মা শাহনাজ বেগম। বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাবল দিয়ে পিটিয়ে মেয়েকে হত‍্যা করেন মা। খবর পেয়ে লাশ উদ্ধার ও শাহনাজ বেগমকে আটক করে পুলিশ।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে