টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৯:৩১আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:৩৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আরও এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের কথা জানান।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত সুলতান শিকদারের ছেলে মো. রহমান শিকদার (৫০)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ৫ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবো।’

উক্ত সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
হেগসেথের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করছেন মার্কিন সেনাসচিব ড্রিসকল
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল